ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৩:১৭

টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং সুইড প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, পরেশ হাগিদক অটিস্টিক বিদ্যালয়ের যৌথ সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) "অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ " এই  প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি শেষে বেলা ১১ টায় মধুপুর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মুসলিমা আকতার মাসুদা'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।

সুইড প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেরামত আলী ও মামুনুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা হোসাইন,  যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মো. জামালুল করিম।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে ১৫ টি হুইল চেয়ার, ৩ টি ফুলডিং ওয়াকার, ২ টি টয়লেট চেয়ার, ১ কর্নার চেয়ার এবং ৩৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ও টিফিন কক্স প্রদান করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।

T.A.S / T.A.S

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত