ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আত্রাইয়ে গোয়াল ঘর থেকে ৫টি গরু-ছাগল চুরি


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৩:৩৯

নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিনগত গভীর রাতে উপজেলার বলরামচক গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাফর মোজাফর হোসেনের গোয়াল ঘর থেকে গরু-ছাগলের চুরির এই ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গৃহকর্তা মোজাফর হোসেন জানান,বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ছাগল রেখে তাল দিয়ে ঘুমিয়ে পরেন। এর পর রাত অনুমান ১টা নাগাদ ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গরু-ছাগল দেখে আবারো ঘুমিয়ে পরেন। ফজরের নামাজের পর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরি করে নিয়ে গেছে। গরু-ছাগলের দাম আনুমানিক ছয় লক্ষাধীক টাকা হবে বলে জানিয়েছেন মোজাফর হোসেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গৃহকর্তা মোজাফর হোসেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গরু-ছাগল উদ্ধার এবং জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

T.A.S / T.A.S

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান