রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ সেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে দিল জনতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শওকত নামে সেচ্ছাসেবক দলের এক নেতাকে অস্ত্রসহ ধরে পুলিশে দিয়েছে জনতা। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মরিয়মনগর রশিদিয়া পাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। শওকত একই এলাকার মোকাম মেম্বার বাড়ির আইয়ুব আলীর ছেলে। সে মরিয়মনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এর দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, গত রোববার রাতে অবৈধ বালু দখলকে কেন্দ্র করে গ্রেফতার শওকত হোসেন ও তার সহযোগীদের সাথে একই এলাকার অপর কিছু যুবকের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার রাতে মোটরসাইকেল যোগে একটি বন্দুক হাতে ভয় দেখাতে ঘটনাস্থলে এলে স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলে এবং বন্দুকসহ হাতেনাতে ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, শওকতকে গ্রেপ্তারের সময় তার কাছে থাকা একটি একনলা (৫০” লম্বা) বন্দুক জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
T.A.S / T.A.S
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন