ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩-১২-২০২৪ বিকাল ৫:৩৫

পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের কালিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান। নিহত ওই শিক্ষার্থী সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অষ্টম শ্রেণির পরীক্ষা দিয়ে অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

আহতরা হলেন, সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ার রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)। তারাও অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে ঠাকুরগাঁও রোড থেকে আসা অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ওই শিক্ষার্থী মারা যান। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম (চয়ন) ঢাকা মেইলকে বলেন, হাসপাতালে আসার আগে শিক্ষার্থী ফারহানা মারা গেছেন। বাকীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন মুমূর্ষু আছেন।

সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠানো হয়েছে।

T.A.S / T.A.S

বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১

"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের

ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল

সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার

আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত

চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত