ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ১১:৪৪

ফরিদপুরের সদরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় আশরাফুল আলম আশিক মুন্সি (২৩) নামের যুবক নিহত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার সময় সদরপুর বাজারের দর্জি গলির সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে রাস্তা ফাঁকা থাকার কারনে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়' নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আশিক। পরে লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করে।

নিহত আশিক উপজেলার সদর ইউনিয়নের দশহাজার গ্রামের, ফজলুর রশিদ (ছিতু) মুন্সির ছেলে।সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, যেহেতু সে নিজে নিজেই এক্সিডেন্ট করেছে তাই এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন