সিরিজসেরা তাসকিন বললেন, ‘এমন অর্জন আরও আসবে’
এবার হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। অবশেষে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জ্যামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তুলে নিয়েছে ১০১ রানের ব্যবধানে বড় জয়। এতে সিরিজ শেষ করেছে ১-১ সমতায় টাইগার বাহিনী।
পুরো সিরিজে বাংলাদেশের অন্যতম নায়ক ছিলেন তাসকিন আহমেদ, যিনি ১১ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। প্রথম টেস্টে ৬ উইকেট এবং দ্বিতীয় টেস্টে আরও ৫ উইকেট নিয়ে তাসকিন পুরো সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপকে ধ্বংস করেছেন। সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ১০১ রানের জয় পাইয়ে দিতে তার অবদান ছিল অনস্বীকার্য।
তাই তো সিরিজ সেরা হয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন তাসকিন। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। সুপ্রভাত বাংলাদেশ। প্রথমবারের মতো আমি টেস্ট ক্রিকেটে সিরিজ সেরার পুরস্কার পেয়েছি। আমাকে আপনার দোয়ায় রাখবেন। ইনশাআল্লাহ, সামনে আরও অনেক আসবে।
এদিকে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সিরিজ ড্র করলাম। এটা অনেক বড় একটা অর্জন। ওদের কন্ডিশনে বড় বড় দলও স্ট্রাগল করে। আমরা কঠিন সময় পার করেছি, কিন্তু আল্লাহর রহমতে ভালোভাবে কামব্যাক করেছি।
নিজের পারফরম্যান্স নিয়ে তাসকিন আরও বলেছেন, দুটি ম্যাচেই আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি এবং আল্লাহতায়ালা আমাকে এই পুরস্কার দিয়েছেন ম্যান অব দ্য সিরিজ হিসেবে। আশা করি, মেনি মোর টু কাম…। কাঁধের সমস্যা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার অনেক চেষ্টা করছিলাম। এখন আগের চেয়ে ভালো আছে (অবস্থা)। এমন আরও অর্জন হবে সামনে।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি