শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশে করোনা টিকার কোনো সমস্যা নেই। স্কুল শিক্ষার্থীদেরও টিকা দেয়ার ব্যবস্থা হচ্ছে।
করোনা মোকাবিলায় বাংলাদেশ যে ব্যবস্থা নিয়েছে, বিশ্বের অনেক দেশই তা করতে পারেনি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত বছরের শেষ দিকে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও শিক্ষাপ্রতিষ্ঠান আর খোলা হয়নি। সরকারের বিশেষ বিবেচনায় মাঝে শুধু কওমি মাদ্রাসা কয়েক মাস খোলা ছিল। তবে গত এপ্রিল থেকে দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে বন্ধ হয়ে যায় সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।
সবশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রীতি / প্রীতি
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু