ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় শিকারীকে জরিমানা: মুক্ত আকাশে ৯ টি পাখি অবমুক্ত


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ১:৪১

খুলনার পাইকগাছায় শিকারীর ফাঁদে আটকে পড়া ৯ টি অতিথি পাখিকে মুক্ত আকাশে অবমুক্ত করে শিকারী মোঃ হুসাইন সরদার (৬০)কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সে উপজেলার সোলাদানা ইউপির বেতবুনিয়া গ্ৰামের মৃত আব্দুল মজিদের পুএ। বুধবার (৪ডিসেম্বর) সকালে উপজেলার বেতবুনিয়া থেকে পাখি শিকারী বেতবুনিয়া গ্ৰামের মৃত আব্দুল মজিদের পুএ মোঃ হুসাইন সরদারকে ৯ টি পাখি ও ফাঁদসহ আনসার সদস্যদের একটি আটক করে। এসময় উপজেলা এসিল্যান্ড ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পাখি শিকারের অপরাধে অভিযুক্তকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ৯টি পাখি উদ্ধার করে সকলের উপস্থিতিতে অবমুক্ত করার পর পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে পুড়িয়ে নষ্ট করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক এসিল্যান্ড মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

T.A.S / T.A.S

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত