ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আল্লাহ আমাকে পুরস্কারটি দিয়েছেন : তাসকিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ২:৪২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তাসকিন আহমেদ। ২ টেস্ট মিলিয়ে নিয়েছেন ১১ উইকেট। এমন সাফল্যে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারও। গতকাল শেষ টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। পরে সিরিজ সেরার পুরস্কার হাতে অনুভূতি ব্যক্ত করেছেন টাইগার এই পেসার।

তাসকিন বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ, ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও ভোগে।'

সিরিজ ড্র করাকে বড় অর্জন বলছেন তাসকিন, ‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হারাতে আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দুটো ম্যাচেই আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’

পরে সিরিজ সেরার ট্রফিটা উঁচিয়ে তাসকিন আরও বললেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে এই পুরস্কারটি দিয়েছেন সিরিজসেরার। ইনশাআল্লাহ, আরও অনেক (পুরস্কার) আসবে। আমি আমার শোল্ডার নিয়ে (কাঁধের চোট কাটিয়ে) টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছি। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে