তাড়াশে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিত করণ সভা
সিরাজগঞ্জের তাড়াশে অর্থনৈতিক শুমারি’২০২৪ উপলক্ষে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে ওই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় ওই অবহিত করণ সভার আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোসাব্বির হোসেন খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, সমবায় বায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইুসং মং মারমা বলেন, অর্থনৈতিক শুমারীর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থার চিত্র উঠে আসে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নীতি নির্ধারণ, ভবিষ্যত পরিকল্পনা প্রনয়ন ও এ বিষয়ে গবেষনার জন্য জরিপটি অতিব গুরুত্বপূর্ণ। আশা করি সকলের সার্বিক সহযোগীতায় এ জরিপের মাধ্যমে তাড়াশ উপজেলার অর্থনীতির সঠিক চিত্র উঠে আসবে। তিনি ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলমান এ শুমারিতে সকলকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ