কসমারখন্দে কাঁঠালগাছে ঝুলছিল বিধবার মরদেহ
কামারখন্দে একটি জনশূন্য বাড়ির কাঁঠালগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো এক বিধবা নারীর মরদেহ ঝুলে রয়েছে। মরদেহের পা মাটির সঙ্গে লেগে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের ধারণা, এটি আত্মহত্যা নয়।
আজ বুধবার ভোরে স্থানীয়রা উপজেলার জামতৈল কৃষি কারিগরি কলেজ এলাকায় ওই গাছে মরদেহ দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ক্রাইমসিনের অধিক তদন্তের জন্য সিআইডি ও র্যাবকে জানিয়েছে।
ওই নারীর নাম সখিনা বেগম (৪০)। তিনি ওই এলাকার মৃত বেলাল হোসেনের স্ত্রী। তাঁর স্বামী ছয়-সাত বছর আগে মারা গেছেন। এরপর থেকে স্থানীয় বিভিন্নজনের বাড়িতে কাজ করে জীবনযাপন করেন তিনি।
স্থানীয়রা জানান, সকালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানানো হয়েছে। স্থানীয়দের ধারণা, তাঁকে হত্যা করে মরদেহ কাঁঠালগাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।
ওই নারীর এক ছেলে ও এক মেয়ে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন।
ঘটনাস্থলে আসা কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, ‘দেখে মনে হচ্ছে এটা ফাঁস দিয়ে আত্মহত্যা নয়। তাই আমরা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে জানিয়েছি।’
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার