ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে দীর্ঘদিন অনুপস্থিত ৬ ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ৪:২০

টাঙ্গাইলের মধুপুরে দীর্ঘদিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুপস্থিত থাকায় ১১টি ইউনিয়নের ৬টি পরিষদের চেয়ারম্যানগণের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে জনসেবার স্বার্থে বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক। বাকি ৫ টির মধ্যে ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির ফরিদ আলী বহাল আছেন। 

দুটিতে ইউপি সদস্যদের ভারপ্রাপ্ত করে এবং দুটিতে সহকারী কমিশনার(ভূমি)কে পূর্ব থেকে দায়িত্ব দিয়ে কাযক্রম চালানো হচ্ছে।রোববার ১ ডিসেম্বর টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সরকারি কর্মকর্তাদের নাম ও সংশ্লিষ্ট ইউনিয়নের তালিকা দিয়ে এই আদেশ জারি করা হয়েছে।

দায়িত্ব প্রাপ্তরা হলেন, কুড়ালিয়া ইউনিয়নে জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, বেরীবাইদ ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, গোলাবাড়ী ইউনিয়নে সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, আলোকদিয়া ইউনিয়নে পিআইও আমিনুর রশীদ, আউশনারা ইউনিয়নে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ আব্রারুল হক শিমুল এবং অরণখোলা ইউনিয়নে মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমী।

জানা যায়, সংশ্লিষ্ট চেয়ারম্যানগণ পতিত রাজনৈতিক দল আ’লীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে বিরোধীতা করার দায়ে বিভিন্ন মামলা থাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ আবার বিভিন্ন কারণ দেখিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেকে নিজেদের দূরে রেখেছেন। ফলে ব্যাহত হচ্ছে পরিষদের কার্যক্রম আর নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ।

এর আগে মির্জাবাড়ী ও শোলাকুড়ি এই দুই ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং কুড়াগাছা ও মহিষমারা ইউনিয়নে ইউপি সদস্য দুইজনকে ভারপ্রাপ্ত করে দায়িত্ব দেয়া হয়েছে। ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপির ফরিদ আলী স্ব-পদে বহাল রয়েছেন। 

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, ইউনিয়নের চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে চরমভাবে জনসেবা ব্যাহত হচ্ছে। ইউনিয়ন পরিষদ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাই ইউনিয়নে ইউনিয়নে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে জনসেবা অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে।

T.A.S / T.A.S

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত