ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

উচ্চফলনশীল ধানবীজ পেল মধুপুরের ১৮শ কৃষক


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ৪:৩৬

উচ্চফলনশীল উন্নত মানের ধানবীজ পেল টাঙ্গাইলের  মধুপুর উপজেলার প্রায় দুই সহস্রাধিক কৃষক। ৪ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার ৬শ কেজি ধানবীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

ধানবীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা জানান, বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ১২টি উপজেলার প্রান্তিক ও বড় কৃষকদের মাঝে উচ্চফলনশীল ধানবীজ বিতরণ করা হয়। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্যই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

তারই ধারাবাহিকতায় মধুপুর উপজেলাতেও প্রায় দুই সহস্রাধিক কৃষকের মাঝে এ ধান বীজ বিতেণ করা হলো। যার ফলে সরা দেশের মতো মধুপুরের কৃষকেরাও এর সুফল পাবে। ধানবীজ বিতরণের সময় মধুপুরের বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক কৃষক উপস্থিত হয়ে বীজ গ্রহণ করেন।

T.A.S / T.A.S

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার