ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে বৃদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ৪:৫৩

পটুয়াখালীর দুমকীতে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জেরে মো. জাফর মীরা (৫৫) নামে এক বৃদ্ধকে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে বশির উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের স হকারী শিক্ষক আমিনুল আকন মাস্টারের বিরুদ্ধে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাফর মীরাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৩ নভেম্বর) শেষ বিকেলে অভিযুক্ত আমিনুল আকনের মা আম্বিয়া খাতুন প্রায় দু’মাস আগে তাকে নিয়ে গালাগালির বিষয়ে জানতে ভুক্তভোগী জাফর মীরার কাছে যান। একপর্যায়ে আম্বিয়ার ছেলে আমিনুল আকন অতর্কিত হামলা চালিয়ে জাফর মীরাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে এবং দেশীয় বাংলা দায়ের পিঠ দিয়ে দুই হাতে আঘাত করে। অন্য বিবাদীরা তাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে। ডাক চিৎকারে পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় জাফর মীরাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। 

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আমিনুল মাস্টার বলেন, আমরা মা আর জাফর মীরা সম্পর্কে আপন ফুপু। গালাগালির বিষয়ে জানতে জাফর মীরার কাছে আমার মা গেলে সে ক্ষিপ্ত হয়ে দৌড়ে আমার ঘরের সামনের বারান্দায় উঠে আসে এবং ঘরে হামলা চালায়। তবে রক্তাক্ত জখমের বিষয়ে জানতে চাইলে তেমন সদুত্তর দিতে পরেন নি তিনি।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিউর রহমান বুধবার (৪ নভেম্বর) দুপুরে দৈনিক সকালের সময়কে বলেন, বিষয়টি আমি শুনেছি। পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়ার কথা রয়েছে। তদন্ত সাপেক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রসঙ্গত, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত. ফজলে করিমের ছেলে আমিনুল আকন ও জাফর মীরা পরিবারের সাথে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। সম্পর্কে তারা আপন মামাতো-ফুপাতো ভাই।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস