ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে সরিষার বীজ বিতরণ নিয়ে চাষীদের ক্ষোভ


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২৪ বিকাল ৫:২১

মেহেরপুরে সরিষার বীজ বিতরণ নিয়ে চাষিদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে বীজ বিতরনের সময় চাষিরা ক্ষোভে ফেটে পড়ে। চাষিদের অভিযোগ, কার্তিক মাসে সরিষার বারি-১৪ জাতের বীজ বপনের সময় থাকলেও বীজ দেওয়া হচ্ছে অগ্রাহায়ন মাসের শেষের দিকে। নির্দিষ্ট সময়ে বীজ পেলে ফলন ভালো হতো কিন্তু এখন বীজ দিয়ে ফলন ভালো হবে না। আবাদ করতে খরচ হবে বেশি। এই বীজ এখন হাঁস, মুরগি, পাখিকে খাওয়াতে হবে।

এদিকে দেরিতে বীজ দেওয়ার কারন জানতে চাইলে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে চাই নি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। প্রতিটি বীজের প্যাকেটের ভিতরে বীজ বপনের নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে দেখা যায় কাগজে বীজ বপনের সময় দেওয়া আছে কার্তিক মাসে অথচ অগ্রাহায়ন মাসের শেষের দিকে সরকারি ভাবে চাষিদের মাঝে বরাদ্ধের বীজ দেওয়া হচ্ছে। এখন এই বীজ নিয়ে কি করবে তা নিয়ে দূশ্চিন্তায় চাষিরা। বীজের প্যাকেটের ভিতরের নির্দেশিকায় রয়েছে এই বীজে একর প্রতি ৫৫০/৬৫০ কেজি পর্যন্ত ফলন হওয়ার কথা।

কিন্তু অসময়ে বপন করলে সেই পরিমাণ ফলন হবে না। সদর উপজেলা কৃষি অফিসে বীজ নিতে আসা একাধিক চাষি জানান, যে চাষি সরিষার চাষ করবে অনেকেই সরিষা লাগিয়ে ফেলেছে। আবার অনেকেই লাগানোর প্রস্তুতি নিচ্ছে। মেহেরপুর সদর উপজেলা রাজনগরের চাষী সেলিম হোসেন বলেন, এই বীজটি যদি কার্তিক মাসে দেওয়া হতো তাহলে সরিষার ফলন ভালো হতো। 

কিন্তু এখন এই বীজ দিয়ে কি হবে ? জমি প্রস্তুত করে সরিষা বপন করে তা আর ভালো ফলন হবে না। আমাদের খরচ বেশি হয়ে যাবে আবার যে পরিমান ফলন হওয়ার কথা সেই পরিমান ফলন হবে না। এখন এই বীজ পশু, পাখিকে দিয়ে খাওয়াতে হবে। আর এসব অনিয়মের সাথে জড়িত আছে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানসহ কৃষি কর্মকর্তারা। তাদের গাফলতির কারনে বীজ সময়মতো দেওয়া হয় নি। রাজাপুর গ্রামের নসির উদ্দিন বলেন, চাষিরা অনেক কষ্ট করে লাভের আশায় আবাদ করে। এখন লাভের বদলে যদি লোকশান হয় তাহলে আবাদ না করাই ভালো।

হরিরামপুর গ্রামের চাষী মফিজুল বলেন, কৃষকদের নিয়ে এর আগেও অনেক দূর্ণিতির অভিযোগ রয়েছে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে। কিন্তু সেগুলোর কিছুই হয় নি। আমরা একাধিকবার প্রতিবাদও করেছি। আমরা কৃষকেরা দাবি জানাচ্ছি যেন, কৃষকদের নিয়ে এসব অনিয়ম বন্ধ করা হোক। এদিকে বীজ বপনের সময়ের প্রায় ১মাস পরে দেরিতে বীজ দেওয়ার কারন জানতে চাইলে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে চান নি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার