জাককানইবি'তে গবেষণা পদ্ধতি ও মানসম্মত গবেষণাপত্রে প্রবন্ধ প্রকাশ শীর্ষক দিনব্যাপী কর্মশালা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে 'গবেষণা পদ্ধতি ও মানসম্মত গবেষণাপত্রে প্রবন্ধ প্রকাশ' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ বুধবার সকালে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, গবেষণা ও পিএইচডি করা অত্যন্ত ধৈর্যের কাজ। আর এই কঠিন কাজের জন্য রিওয়ার্ড ও ইনসেন্টিভ থাকা প্রয়োজন। এই বিশ্ববিদ্যালয়ে গবেষকদের রিওয়ার্ড ও ইনসেন্টিভের ব্যবস্থা করার চেষ্টা করছি।' তিনি আরও বলেন, গবেষণার প্রাইমারী ডেটা ভালো হলে গবেষণার গ্রহণযোগ্যতা বাড়ে। এছাড়া গবেষণায় কী, কখন ও কীভাবে এই উত্তরগুলো থাকা প্রয়োজন বলেও প্রধান অতিথি উল্লেখ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. এস, এম, সোহরাব উদ্দিন। কর্মশালার উদ্বোধনী পর্বের সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য