ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

করোনা নেগেটিভ ফিন অ্যালেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১:৪৯

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৪ আগস্ট ঢাকায় আসে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইরা দেশে আসার ৪ দিন আগে ২০ আগস্ট নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ঢাকায় আসে। তার মধ্যে ছিলেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ফিন অ্যালেন।

ঢাকায় পৌঁছানোর ৪৮ ঘণ্টা পর করোনা পজিটিভ হয়েছিলেন তিনি। যে কারণে কোয়ারেন্টাইনে ছিলেন এতদিন। যার ফলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে পারেনি। তবে ৮ দিন পর করোনাভাইরাসে নেগেটিভ হয়েছেন ফিন অ্যালেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নিউজিল্যান্ডের হেড কোচ গ্লেন পকনাল বলেন, সে নেগেটিভ প্রমাণিত হয়েছে। সে এখন খুব ভালো আছে। ফিন আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা আশাবাদী সে ফিট না থাকলে ২/১ দিনের মাঝেই আমাদের সঙ্গে যোগ দেবে।

এদিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের বাকি চারটি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া সিরিজের মতো মিরপুরে হবে নিউজিল্যান্ডের সবগুলো ম্যাচ।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে