বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিতঃ স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। ভারতের মিডিয়া গুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোন মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না বলেও তিনি জানান। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকের সংখ্যা ৫৪৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নতি করার হবে। সকল দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর ধাকে। ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মত মানুষের সেবা করে আসছে। বন্যা ভুমিকম্প মোকাবেলা সরকারের একা সম্ভব না, ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিসকে সব সময় প্রস্তুত আছে।
এসময় ফায়ার সার্ভিসের মহা-পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, দারিদ্র বিমোচন, শিক্ষা, টেকসই মানব সেবার উন্নয়নে সক্রিয় অংশগ্রহন সেচ্ছাসেবীদের ভুমিকা অনস্বীকার্য। বড় বড় দুঘর্টনায় সাহসী ভূমিকা পালন করছে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকেরা। উদ্ধােধন শেষে তিনি ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ, বিভিন্ন সরঞ্জামাদী পরিদর্শন করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ভলান্টিয়ারদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত