ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ২:১

রাঙ্গুনিয়ায় নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মো. রফিক(৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার হোছনাবাদ ছাদেকের ঘোনা এলাকা থেকে রফিকের লাশ উদ্ধার করা হয়। নিহত রফিক জাবেদ আলীর ছেলে। রফিক দিনমজুরের কাজ করতেন বলে জানা যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. বাবু জানান, রফিক অবিবাহিত ছিল। সে তার ঘরে একাই থাকতো। তার বাড়ির পাশে থাকা দোকান থেকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে নিজ ঘরে চলে আসেন। তবে আজ দোকানে না যাওয়াতে দোকানদার তাকে ডাকতে এসে দেখেন তার কোন সাড়াশব্দ নেই। পরে আরো কয়েকজনসহ দরজা ভেঙে তার লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। রফিকের সাথে কারো বিরোধ নেই বলে জানান তিনি।

রাঙ্গুনিয়া থানার এসআই মো. জাকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। 

T.A.S / T.A.S

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা