দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে - রফিকুল ইসলাম মাদানী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও কারামুক্ত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দ্বীনের খেদমতে আমাদের মেহনত করতে হবে।
বুধবার (০৪ ডিসেম্বর) রাত ৭টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা অরনখোলা ইউনিয়নের গাছাবাড়ী ডিপটিউবেল পাড়ের এক মাঠে সত্য ন্যায়ের পথে গাছাবাড়ী ইসলামী যুব ঐক্য পরিষদের আয়োজনে ইসলামী মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুনিয়াতে আমরা যেমন মানুষের সঙ্গে উঠাবসা করব, কেয়ামতের দিন আমাদের তেমন মানুষের সঙ্গেই হাশর-নাশর হবে।
মাওলানা মুফতি মাসুম বিল্লাহ'র সার্বিক তত্বাবধানে সঞ্চালনায় ছিলেন হাফেজ সাহেদ হোসেন। আয়োজিত মাহফিলে জামিয়াতুস সুন্নাহ কাশেমুল উলুম কামারিয়া মাদরাসার পরিচালক মাওলানা মুফতি নুরুজ্জামান কাসেমী'র সভাপতিত্বে আরও ইসলামিক বক্তব্য দেন নেত্রকোনার নব মুসলিম মাওলানা মুফতি ওয়াসিক বিল্লাহ নোমানী, মাওলানা মুফতি আরিফ জব্বার কাসেমী, মুফতি আরিফ আদনান, মুফতি তরিকুল ইসলাম প্রমুখ। মাহফিলে কয়েক হাজার নারী-পুরুষ ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
T.A.S / T.A.S
দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল
সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল
চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান