ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মোড়ক উন্মোচন হলো শেকৃবি শিক্ষার্থীদের লেখা কৃষি বিষয়ক বই


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৫-১২-২০২৪ বিকাল ৬:৩৭

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী কর্তৃক উদ্ভাবিত কৃষি বিষয়ক " An Overview of Basic Agriculture " বইটি জুলাই বিপ্লবে সকল বীরদের প্রতি উৎসর্গ করে মোড়ক উন্মোচন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড.মো. আব্দুল লতিফ বইটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বইটির লেখক খাদিমুল ইসলাম প্রধান, মুবাশ্বির সালেহিন ও মেসবাউল আলম বলেন, অনার্স শেষ করেও কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু বিষয় অজানা থেকে যায়। তাই সবগুলো বিষয় একত্রে একটি বইয়ে রুপ দিতে আমাদের এই পরিকল্পনা। দীর্ঘ ১৮ মাস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি হয়েছে বইটি। এতে ১৮ টি বিভাগের কৃষি শিক্ষাকে নতুন আঙ্গিকে, ছক, টার্মিনোলজি আর সামারি ভিত্তিক করা হয়েছে। বইটি তৈরিতে শেকৃবি ও বাকৃবির অনেক প্রফেসরের সহায়তায় কাজটি সহজ হয় সাথে শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে পাশে থাকা সকল বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা রইলো।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য় অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, আমার কাছে অনেক মেটেরিয়ালস আছে, কিন্তু লেখার সাহস পাচ্ছি না, অনেক পরিশ্রমের ব্যাপার। আমার বিশ্বিবদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীরা এই সাহস দেখিয়েছে এবং বাস্তবে রুপ দান করেছে। তাই তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইলো। নতুন যারা ভর্তি হবে তাদের জন্য গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বইটি।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক আবুল বাশার, কৃষি অনুষদের সাবেক ডীন অধ্যাপক মোঃ ফজলুল করীম পিএইচডি, ড. মোঃ ছরোয়ার হোসেন, ড. মোঃ সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, ড. নাজনীন সুলতানা, ড. নাহিদ জেবা, ড. মোঃ জামিলুর রহমান, ড. আশাবুল হক ও ড. মোঃ ফিরোজ মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?