ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বিএনপি নেতা হেলাল শেখ

জনগণকে ধানের শীষে ভোট দেয়ার আগ্রহ সৃষ্টি করতে হবে


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ১২:৪৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপিত হেলাল উদ্দিন শেখ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জনগণকে ধানের শীষে ভোট দেয়ার আগ্রহ সৃষ্টি করতে হবে। হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৬ং ওয়ার্ড বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন চলমান সংকটে শহিদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শকে বুকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমানে তারেক রহমানের নেতৃত্বই হচ্ছে একমাত্র মুক্তির পথ। তাই দলীয় কন্দল ও গ্রুপিং পরিহার করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। গত ১৬ ধরে আমরা যারা হামলা মামলার শিকার হয়েছি। অনেকেই ছিলেন বাড়ি ছাড়া। অনেকেই মাথায় মামলার বোঝা নিয়ে ছিলেন আত্মগোপনে, বিভিন্নভাবে হেনস্তার শিকার হেয়েছে তাদের পরিবার। সে সব নির্যাতিত নেতা কর্মীদের বিপদে-আপাদে পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত। এ আসনে প্রফেসর ড. এম এ মুহিত ধানের শীষের প্রার্থী হয়ে আসবেন। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার রাতে ৬নং ওয়ার্ড বিএনপিার কর্যালয়ে শাহজাদপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. বাতেন সরকারে সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাবিবুল্লাহনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মো. আব্দুল আলিম, সাধারন সম্পাদক প্রার্থী আমিনুল হক বাদশা, আলহাজ্ব নূর ইসলাম, আনিছুর রহমান, আকবার, আলহাজ্ব জহির উদ্দিন, জেলাল, সাংবাদিক মাহফুজুর রহমান মিলন প্রমূখ। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।    

T.A.S / T.A.S

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন