ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে যুবদলের নেতার উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদসভা


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ১২:৪৮

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর  যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য যুবনেতা আরেফিন রহমান সোহাগ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধায় মধুপুর উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল।

পৌর যুবদলের সদস্য সচিব মো. শামীম হোসেন'র সঞ্চালনায় পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর সভাপতিত্ব করেন। 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা যুবদলের আহবায়ক মো. হযরত আলী শেখ, যুবদলের সদস্য সচিব মো. শাহাদত হোসেন ফকির, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. সাব্বির রহমান, হামলার শিকার যুবনেতা আরেফিন রহমান সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক সঞ্চয় সিংহ প্রমুখ। 

যুবনেতা আরেফিন রহমান সোহাগের উপ সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সম্মুখে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। 

উল্লেখ্য গত ২২ নভেম্বর যুবনেতা আরেফিন রহমান সোহাগ মধুপুর বাসস্ট্যান্ডের পাশে একটি হোটেলে খাবার খাওয়া অবস্থায় তার উপর সন্ত্রাসীরা হামলা করে তাকে গুরুতর আহত করে। সেই হামলার প্রতিবাদে এ সভাটি অনুষ্ঠিত হয়।

T.A.S / T.A.S

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত