ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফ্যাসিবাদ সরকারের পতনের পর আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি,মঞ্জুরুল করিম রনি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ৩:৩৩

ফ্যাসিবাদ সরকারের পতনের পর আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। স্বাভাবিক ভাবে জীবন যাপন করছি। তারপরও একটি কুচক্রী মহল এবং পাশ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র করছে । সেই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাইকে শতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের কোনাবাড়ী আমবাগ মেঘলাল পশ্চিম পাড়া এলাকায় খাজা বাবার ১৪ তম পবিত্র ওরশ মোবারকে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এসব কথা বলেন। 

তিনি বলেন,আমাদের এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে সকল ধর্মের মানুষ আমরা এক সাথে মিলেমিশে বসবাস করছি। কখনো আমাদের কোন সমস্যা হয়নি? যত সমস্যা সৃষ্টি করছে আ.লীগ। এই আ.লীগ হিন্দু ভাইদের বাড়িতে আক্রমণ করেছে। নাম দেওয়ার চেষ্টা করছে বিএনপি জামাতের উপর । তারাই আক্রমণ করেছে তারাই আবার তাদের মিডিয়াতে প্রচার করছে। তখন মিডিয়া গুলো তাদের নিয়ন্ত্রণে ছিলো। সেই মিডিয়া গুলোতে প্রচার করছে এগুলো বিএনপি জামাত করছে।

কিন্তু আপনারা দেখেছেন বিগত দিনে হিন্দু ভাইদের পূজাতে বিএনপি জামাতের লোকজন মন্দির পাহাড়া দিয়েছে। যাতে করে আ.লীগ 
এর লোকজন মন্দিরে হামলা করে বিএনপি জামাতের উপর দোষ চাপাতে না পারে। এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। খুনি হাসিনার দোসররা চেষ্টা করে যাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে। বাংলাদেশের মানুষ সব দল মিলে আমরা সেই খুনি হাসিনাকে আর বাংলাদেশে ঢুকতে দিবনা। 

কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস সরকার এর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কোনাবাড়ী ডিগ্রি কলেজ এর সভাপতি মোঃ ফারুক হোসেন খান। কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ রবিউল আলম রবিসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

ওরশ মোবারকে বাউল গান পরিবেশন করেন বাউল সম্রাট, মহারাজ ছোট আবুল সরকার, কাজল দেওয়ান। এসময় খাজা বাবার হাজারো ভক্তবৃন্দ বাউলগান শ্রবণ করেন।

T.A.S / T.A.S

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস