ঢাকা মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নোয়াখালীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ৩:৩৫

নোয়াখালীর সামাজিক সংগঠন বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ০৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৩ টায় নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের জামেয়া খুরশিদিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন।

বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশনের সদস্য নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও কালাদরাপ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম ক্যাশিয়ারের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান,  নোয়াখালী ৪ সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি নোয়াখালী জেলা বিএনপির সাধারন সম্পাদক  এডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি জসিম, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, চর জব্বর ইউনিয়নের সাবকে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্যাহ মিয়া। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আজাদ উদ্দিন, সাধারন সম্পাদক শেখ ফরিদ ইশরাক, যুব ঐক্য ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সিনিয়র সাধারন সম্পাদক মোঃ মাঈন উদ্দিন রুবেল, কোষাদক্ষ আজগর হোসেন সুমন।

অনুষ্ঠানে ৮০০ অসহায় শীতার্তদের মাঝে শীত বিতরণ করা হয়, বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন সংগঠনটি বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষ রোপন, অসহায় রোগীদের  চিকিৎসা প্রদানসহ মাদক নির্মূল ও বাল্য বিবাহ,  ইভটেজিং  বন্ধে কাজ করে যাচ্ছে।  বিগত ৪ বছর ধরে সংগঠনটি অসহায়, হতদরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছে। 

প্রধান অতিথি অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান,  নোয়াখালী ৪ সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেন, দলের মধ্যে কেউ অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবেনা, দলের সামে চাঁদাবাজী লুটপাট, হুমকি কোন কিছুতে জড়িত থাকলে যত বড় নেতা হোন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে। তিনি শীতার্তদের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানান।

T.A.S / T.A.S

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না

মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ

তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক

বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান

দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন

গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি