ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ডিভোর্স গুঞ্জন উড়িয়ে পার্টি মুডে ঐশ্বরিয়া-অভিষেক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১২-২০২৪ বিকাল ৬:৩৭

বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে ঘিরে বেশ কিছুদিন ধরে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছিল। তবে এই জল্পনার মাঝেই একটি পার্টিতে একসঙ্গে হাজির হন তারা। ওই পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে গুঞ্জনের ভিত্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

ছবিতে দেখা যায়, ঐশ্বরিয়া ও অভিষেক একাধিক সেলিব্রিটি, যেমন আয়েশা ঝুলকা ও অনু রঞ্জনের সঙ্গে পোজ দিচ্ছেন। ঐশ্বরিয়ার মা বৃন্দা রাইও ওই পার্টিতে উপস্থিত ছিলেন। চলচ্চিত্র পরিচালক অনু রঞ্জন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন, যেখানে ঐশ্বরিয়াকে সেলফি তুলতে এবং পাশে অভিষেক ও তার মাকে দেখা যায়। ছবির ক্যাপশনে অনু রঞ্জন লেখেন, ‘অনেক ভালোবাসা।’  

ওই পার্টিতে সচিন তেন্ডুলকর ও তুষার কাপুরসহ আরও অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। এর আগেও কয়েক সপ্তাহ আগে ঐশ্বরিয়া ও অভিষেক তাদের কন্যা আরাধ্যার ১৩তম জন্মদিন একসঙ্গে উদযাপন করেন। শুরুতে অনেকে ভেবেছিলেন, অভিষেক জন্মদিনের পার্টিতে অংশ নেননি। তবে একটি ভিডিও প্রকাশিত হলে দেখা যায়, ওই দিন তারা একসঙ্গে ছিলেন।  

বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অমিতাভ বচ্চন সম্প্রতি তার ব্লগে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘আমি পরিবারের বিষয়ে খুব কম কথা বলি, কারণ এটি আমার ব্যক্তিগত জীবন। তবে অনুমানের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।’

ঐশ্বরিয়া ও অভিষেক ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়। তাদের এই সাম্প্রতিক পার্টি উপস্থিতি ও একসঙ্গে কাটানো মুহূর্ত গুজবকে কার্যত মিথ্যা প্রমাণ করেছে।

T.A.S / T.A.S

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’