বৈশ্বিক মঞ্চে ইতিহাস গড়ে কত টাকা পেল রংপুর রাইডার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখনও চূড়ান্ত সাফল্য না পেলেও, বৈশ্বিক টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগে বাজিমাত করেছে রংপুর রাইডার্স। বিপিএলের গত মৌসুমে তারা সেমিফাইনাল থেকেই ছিটকে যায়। সেই হিসেবে ক্যারিবীয় দ্বীপের আয়োজনে গ্লোবাল লিগে তাদের খেলারই কথা ছিল না। তবে সেই দলই শেষ পর্যন্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, প্রাইজমানি জিতেছে প্রায় ৬ কোটি টাকা (৫ লাখ ডলার)।
এ তো গেল শিরোপা জয়ের পুরস্কার। এ ছাড়া টুর্নামেন্টে দুটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। সেসব ম্যাচের জন্যও বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিটি আলাদা অর্থ পুরস্কার পেয়েছে। লিগ পর্বের দুটি ম্যাচ জিতে তারা পায় নির্ধারিত ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬০ লাখ টাকা। অর্থাৎ, সবমিলিয়ে সাড়ে ৬ কোটি টাকার বেশি অর্থ পকেটে পুরেছে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ (শনিবার) টুর্নামেন্টটির ফাইনালে মুখোমুখি হয় রংপুর ও অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ভিক্টোরিয়া। আগে ব্যাট করতে নেমে সোহান-সৌম্যদের রংপুর ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে। দলের হয়ে ৫৪ বলে ৭টি চার ৫ ছক্কায় সর্বোচ্চ ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সৌম্য সরকার। আরেক ওপেনার স্টিভেন টেলর ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৮ রান করেন।
রংপুরের করা ১৭৮ ছিল গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের প্রথমবার অয়োজিত টুর্নামেন্টটিতে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। বড় লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রতিযোগিতায় নিয়মিত খেলা ভিক্টোরিয়া ক্লাব ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়। ফলে ৫৬ রানের জয়ে শিরোপা উৎসবে মাতে রংপুর। ভিক্টোরিয়ার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন জো ক্লার্ক। ২২ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। ব্ল্যাক ম্যাকডোনাল্ড ১৬ ও কারিমা গোর করেন ১৩ রান।
রংপুরের হয়ে টুর্নামেন্ট জুড়ে ভালো বোলিং করা যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং আজও সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন।
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি