তাড়াশে ২৬ বছর পরে জমি দখলে মুক্তিযোদ্ধা হতাশ
সিরাজগঞ্জের তাড়াশে ২৬ বছর পরে জমি দখলে মুক্তিযোদ্ধা পরিবার বিপাকে পরেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামে। ১৯৯৯ সালে সান্দুরিয়া মোজায় মৃত মোজাহার মোল্লার ছেলে মোঃ গোলবার হোসেনের নিকট থেকে বিঘা প্রতি ৬ হাজার টাকা দরে ৫০শতক জমি ক্রয় করেন বীরমুক্তিযোদ্ধা সাবেক প্লাটন কমান্ডার এস এম আব্দুর রাজ্জাক। কিন্তু ওই সময় জমি দলিলপত্র না করে আত্ম বিশ্বাসে ওই গ্রামের নেতৃ স্থানীয়দের সামনে স্ট্যাৃ্পে স্বাক্ষর নিয়ে ১২হাজার টাকা জমির মালিক গোলবার হোসেনকে পরিশোধ করে দেন। জমি দলিল করার আগেই মারা যান এই গোলবার হোসেন। গোলবারের ছেলেরা নাবালক থাকায় ওই জমি আর দলিল করা হয়নি। ক্রয়কৃত এই জমি ২৬ বছর চাষাবাদ করেন / লীজ দেন বীরমুক্তিযোদ্ধা সাবেক প্লাটন কমান্ডার এস এম আব্দুর রাজ্জাক। কিন্তু হঠাৎ করে গত নভেম্বর ২০২৪ সালে সান্দুরিয়া গ্রামের বাসিন্দা ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ আনছার আলী গং এর নেতৃত্বে ওই জমি বেদখলের চেষ্টা করেন। এমন সময় লীজকৃত জমির মালিক বীরমুক্তিযোদ্ধা সাবেক প্লাটন কমান্ডার এস এম আব্দুর রাজ্জাককে জানান।তখন তিনি ওই গ্রামের নেতৃত্ব দেন এৃমন ব্যক্তিদের বিষয়টি জানান। তারা এটা নিয়ে সমাধান করার জন্য আনছার গংকে জানান। এতে আনছার গং কোন কর্নপাত না করে গোকুল হোসেনকে জমি চাষ করতে বলেন। তখন গোকুল হোসেন তার পরিবারের লোকজন নিয়ে ২ ডিসেম্বর ২০২৪ তারিখে এই জমি বেদখল ূ দেন। সেই সাথে বীরমুক্তিযোদ্ধা সাবেক প্লাটন কমান্ডার এস এম আব্দুর রাজ্জাকের পরিবারকে বিভিন্ন ভয় ভীতি দেখান ও তাূদের প্রাণ নাশের হুমকি দেয়।তবে এ বিষয়ে গোলবার হোসেনের ছেলে গোকুল হোসেন জমি বিক্রয় করার কথা স্বীকার করেছেন।
এই ব্যাপারে বীরমুক্তিযোদ্ধা সাবেক প্লাটন কমান্ডার এস এম আব্দুর রাজ্জাক তার জমি ফিরিয়ে পেতে যথাযত কর্তৃপক্ষ কাছে সাহায্য কামনা করছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ