ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় মৎস্য খাদ্য বিতরণ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ৩:৩৮

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় সুফলভোগীদের মাঝে মৎস্যখাদ্য এবং চুন বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সুফলভোগীদের মাঝে ২২৫ কেজি মৎস্যখাদ্য এবং ১৩৫ কেজি চুন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মজিদ ফটো। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী এমএফ তৈয়াবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফা‌তেমা তুজ জোহরাসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জামান / জামান

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক