ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দশমিনায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি জাফর, সম্পাদক আনিস


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৪ রাত ১০:৪৮

দীর্ঘ বিশ বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পটুয়াখালীর দশমিনা উপজেলা শাখার কার্যকরী সংসদ নির্বাচনে মো. আবু জাফর সভাপতি ও মো. আনিস আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী নাইমুল ইসলাম।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এ ভোট গ্রহণ চলে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রামিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার মির্জাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি দক্ষিণ সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আবদুর রাজ্জাক।

জানা গেছে, উপজেলার ১৪৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৭৬৩ জন শিক্ষক ভোটারের মধ্যে ৭৩৬ জন ভোট প্রদান করেন। ১ জন ভোটার গত কয়েক দিন আগে মৃত্যুবরণ করেন এবং ৩ জন ভোটার অবসরে যান। ২৩ জন ভোটার অনুপস্থিত ছিলেন। ভোট গ্রহণ শেষে বিকেল সোয়া ৪ টা পর্যন্ত চলে ভোট গণনা। গণনা শেষে প্রিজাইডিং অফিসার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও একই উপজেলার বৌদ্ধপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মাহমুদ উপজেলার ৫১ নং পূর্ব লক্ষ্মীপুর জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফরকে সভাপতি ও ৩৯ নং পূর্ব আলীপুর রমানাথ সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আনিস আহমেদকে সাধারণ সম্পাদক এবং ১০১ নং দক্ষিণ পশ্চিম যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী নাইমুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী ঘোষনা করেন।

সভাপতি পদে বিজয়ী জাফর ২নং সংখ্যা প্রতীকে পান ৫২৯ ভোট ও তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী  রহমান ১ নং সংখ্যা প্রতীকে পেয়েছেন ২০০ ভোট। পদটিতে ভোট বাতিল হয় ৭ টি। এদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী আনিস ৪নং সংখ্যা প্রতীকে পেয়েছেন ২২৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাইফুর রহমান ৭ নং সংখ্যা প্রতীকে পেয়েছেন ১৮৪ ভোট। একই পদে আবু নাসের খান সুমন ৫ নং সংখ্যা প্রতীকে ১৭৯ ভোট, মো.জাহাঙ্গীর আলম ৬ নং সংখ্যা প্রতীকে ১০৭ ভোট ও রাকিবুল হোসাইন সোহাগ ৩ নং সংখ্যা প্রতীকে ৩৮ ভোট পেয়েছেন। পদটিতে ৪ টি ভোট বাতিল হয়। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী নাইমুল ৮ নং সংখ্যা প্রতীকে পান ৪৫৫ ভোট ও তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম ৯ নং সংখ্যা প্রতীকে ২৭৭ ভোট পেয়েছেন। এ পদটিতেও ৪ টি ভোট বাতিল হয়।
 
নবনির্বাচিত সভাপতি মো. আবু জাফর  বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। এ বিজয় সকল শিক্ষকদের। এ বিজয় ন্যায় ও সত্যের। আমি উপজেলার সকল শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকব।প্রধান নির্বাচন কমিশনার কে এম আবদুর রাজ্জাক বলেন, তিনটি পদে নির্বাচন হয়েছে। মোট ৫১ টি পদের ৪৮ টি তে কোনো একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

এমএসএম / এমএসএম

কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ডের সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার নেই, পরিবারের সংবাদ সম্মেলন

কাশিমপুরে ফার্মেসিতে শিশু রোগী চিকিৎসা ঘিরে প্রশ্ন, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

মান্দায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমানের রাস্তা সংস্কার

জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

ঠাকুরগাঁওয়ে সূর্যপুরী আম জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঘার তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক: স্মার্ট প্রিন্টিং মেশিন নিয়ে ২৮ জুন জাতীয় মঞ্চে লড়বে শাহদৌলা কলেজের এনামুল-আকাশ-মাহি

নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

বিরামপুরে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ-সহ চার মাদক কারবারি গ্রেপ্তার