সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় প্রজেক্টের মাটি ইটভাটায় বিক্রীর অভিযোগ
নোয়াখালী সুবর্ণচরে মালিকানাধীন প্রজেক্টের মাটি চুরি করে ইট বাটায় বিক্রীর অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় এক জনকে আসামী করে চর জব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রজেক্টের মালিক মোজাহারুল ইসলাম হেলাল। ৭ ডিসেম্বর (শনিবার) সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চর আমান উল্যাহ গ্রামে।
থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী চরবাটা গ্রামের মৃত আমিনুল হকের পুত্র মোজাহারুল ইসলাম হেলাল (৫০) বলেন, চর বজলুল করিম গ্রামের মৃত সিরাজুল ইসলাম মাওলার পুত্র তৌহিদু্ল ইসলাম বিল্পব, চর আমান উল্যাহ গ্রামে অবস্থিত তার ক্রয়কৃত প্রজেক্টে গত ৩/৪ দিন ধরে জোর পূর্বক চুরি করে ইটবাটায় মাটি বিক্রী করে আসছে খবর পেয়ে তিনি বাঁধা দেন। বাঁধা না মেনে আবারও তিনি মাটি বিক্রী করতে থাকেন পরে তিনি চরজব্বর থানায় বিল্পবকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রজেক্টের মালিক হেলালের অভিযোগ পেয়ে সরজমিনে গিয়ে দেখা যায় একটি ভেকু মেশিন দিয়ে সেখানে মাটি কাটার কাজ চলমান পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারটি খালের কিছু অংশ মাটি দিয়ে ভরাট করে রাখেন।
ভুক্তভোগী হেলাল আরো বলেন তিনি ২৮০নং চর আমান উল্যাহ মৌজায় ১৫৪২নং খতিয়ানে ৩৬৫ নং দাগে ১ একর ৫৩ শতাংশ নাল ভূমি ক্রয় করে পরে তিনি সেটা প্রজেক্ট হিসেবে তৈরী করেন হঠাৎ করে গত ৩/৪ দিন ধরে হেলাল অনাধিকার প্রবেশ করে ৮/১০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে সে প্রজেক্টটের মাটি কেটে বিক্রী করে দিচ্ছেন এ পর্যন্ত প্রায় ৩/৪ লাখ টাকার মাটি বিক্রী করে দেন বলে জানান তিনি সেই সাথে ক্ষতিপূরণসহ উপযুক্ত বিচার দাবী করেন।
অভিযুক্ত হেলালের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি মাটি বিক্রীর কথা স্বিকার করে বলেন, আমি আমার জায়গায় মাটি কেটেছি হেলাল সেটা তার জমি বলে দাবী করছে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, জায়গা জমি সংক্রান্ত বিষয় হলো আদালতের তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
T.A.S / T.A.S
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার