ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ভারতকে ২০ বলে হারিয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ১:৫৮

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারত-অস্ট্রেলিয়া উভয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ বোর্ডার-গাভাস্কার ট্রফি। পার্থে প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল ভারত। তবে অ্যাডিলেডের পিঙ্ক টেস্টে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছ অজিরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো অস্ট্রেলিয়া।

আজ তৃতীয় দিন ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। কিন্তু শেষ ৫ উইকেটে মাত্র ৪৭ রান করে ভারত মাত্র ১৭৫ রানে অলআউট হয়। এতে জয়ের জন্য মাত্র ১৯ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে অজি বোলাররা দ্বিতীয় ইনিংসেও দারুণ পারফর্ম করেন। কামিন্স ৫ উইকেট নেন, স্কট বোল্যান্ড ৩টি ও স্টার্ক ২ উইকেট শিকার করেন।  

এই সহজ লক্ষ্য ছুঁয়ে ফেলতে স্বাগতিক দুই ওপেনারের লেগেছে মাত্র ২০ বল। তৃতীয় দিনে প্রথম সেশনে শেষ হওয়া ম্যাচটিতে সব মিলিয়ে খেলা হয়েছে মোটে ১০৩১ বলে। এর আগে এত কম বলে শেষ হয়নি ভারত-অস্ট্রেলিয়ার কোনো লড়াই। 

এর আগে ব্যাটিং ধসে ভারত প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে থামে। মিচেল স্টার্ক ছিলেন বিধ্বংসী, ক্যারিয়ারসেরা ৬/৪৮ বোলিং ফিগারে ভারতকে গুটিয়ে দেন। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৩৭ রান করে, যেখানে ১৪১ বলে ১৪০ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন ট্রাভিস হেড। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি চারটি করে উইকেট নেন।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা