ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ধরা ছোঁয়ার বাহিরে অপরাধীরা

আক্কেলপুরে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১৯ টি ট্রান্সফরমার ও মিটার চুরি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ২:৩৫

বৈদ্যুতিক ট্রান্সফরমার ও থ্রি ফেজ মিটার চুরি আতঙ্কে রাত্রিযাপন করছে জয়পুরহাটের আক্কেলপুরে পল্লী বিদ্যুৎ সমিতির থ্রি-ফেজ মিটার গ্রাহকরা। এতে গভীর নলকূপ মালিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল উৎপাদনে কৃষকরাও পরেছেন বিপাকে। বৈদ্যুতিক মিটার চুরির পরে অপরাধীরা ফোন নাম্বার রেখে গেলেও তারা থাকছে ধরা ছোঁয়ার বাহিরে। থানা পুলিশের দাবী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ অক্টেবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বৈদ্যুতিক ট্রান্সফরমার ১৩টি ও থ্রি ফেজ মিটার ৬টি মিলিয়ে মোট ১৯টি  চুরি ঘটনা ঘটেছে। এর মধ্যে অক্টোবর মাসে ৬টি ট্রান্সফরমার ও ১টি থ্রি-ফেজ বৈদ্যুতিক মিটার, নভেম্বর মাসে ৬টি ট্রান্সফরমার এবং ডিসেম্বর মাসে ১টি ট্রান্সফরমার ও ৫টি থ্রি-ফেজ বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। চুরি যাওয়া সকল ট্রান্সফরমারই ছিল ১০ কেভিয়ে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ হাজার টাকা। প্রতিটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আরো জানা গেছে, প্রতিটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় অপরাধীরা ট্রান্সফরমার ভেঙ্গে ভেতরের তামার অংশ নিয়ে যায় এবং থ্রি ফেজ বৈদ্যুতিক মিটার চুরির পরে যোগাযোগের জন্য ফোন নাম্বার রেখে যায়। সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে মিটার ফিরে পেতে অপরাধী টাকা দাবী করে।
আক্কেলপুর পৌর এলাকার ছমিল মালিক তহিদুল ইসলাম বলেন, গত রাতে (৮ ডিসেম্বর) আমার একটি ট্রান্সফরমার ও প্রতিষ্ঠানের দরজার ছিনকিনি কেটে ভেতর থেকে মালামাল চুরি হয়েছে। এভাবে চলতে থাকলে ব্যবসা করা কঠিন হয়ে যাবে। 
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের কর্মকর্তা মোহা: আব্দুর রহমান বলেন, প্রতিনিয়ত বৈদ্যুতিক ট্রান্সফরমার ও থ্রি ফেজ মিটার চুরির ঘটনা ঘটছে। আমরা চুরি রোধে গ্রাহকদের প্রতিনিয়ত সচেতন করছি। প্রতিটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ