দেশছাড়া করার হুমকি দেয়ায় সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিকদের দেশ ছাড়া করার হুমকি দেয়ায় বরিশালের বাকেরগঞ্জে উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার (৮ডিসেম্বর) বেলা ২ টায় বাকেরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইমরান খান সালামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ ক্লাবের সভাপতি আতাউর রহমান রহমান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি প্রমূখ।
মানববন্ধনে দৈনিক দক্ষিণ বঙ্গের সম্পাদক সাইদুর রহমান, দৈনিক কালবেলার প্রতিনিধি উত্তম দাস, দৈনিক সংগ্রামের মোঃ খলিলুর রহমান, দৈনিক মতবাদের শফিকুল ইসলাম নাসির, দৈনিক আমাদের সময়ের বশির আহমেদ, দৈনিক সময়ের বার্তার বিএম রেজাউল, দৈনিক আজকের পরিবর্তনের শাখাওয়াত হোসেন মনির, দৈনিক কালের সাক্ষীর কেএম সোহেল হাসান মুসা, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন সুজন, সাংবাদিক এস এম জুয়েল, দৈনিক মুক্ত খবরের জাহিদুল ইসলাম মনির, দৈনিক ভোরের অঙ্গীকারের মাসুদুর রহমান মোর্শেদ, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, দৈনিক সকালের বার্তার সুমন ভূঁইয়া, সাংবাদিক গাজী মোঃ কবির, এইচএম কামাল মৃধা, দৈনিক সকালের সময় মাইনুল ইসলাম, বিডি অপু উপস্থিত ছিলেন প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে স্বৈরাচারের দোসর পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিনয় কুন্ড গত ৬ ডিসেম্বর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীমন্ত নদী ও সরকারী রাস্তার জমি দখল করে অবৈধ দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন। এখবর পেয়ে উপজেলার সংবাদ কর্মীরা ছবি ধারণ ও তথ্য সংগ্রহ করতে গেলে ভূমিদস্যু বিনয়কুন্ড ও তার সহায়তাকারী নাসির উদ্দিন রোকন ডাকুয়া সাংবাদিকদের হেনস্তা ও তাদের সাথে অশালীন আচরণ করে। এমনকি তাদেরকে খুনজখমসহ দেশ ছাড়া করার হুমকি দেয়। এ ঘটনা উপজেলার সাংবাদিক সমাজ চরম বিক্ষুব্ধ। বক্তারা অবিলম্বে হুমকি দাতা বিনয় কুন্ড ও রোকন ডাকুয়াকে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগ্রাম করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
T.A.S / T.A.S
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন