বেতন বাড়ল ক্রিকেটারদের
নতুন কেন্দ্রীয় চুক্তিতে জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাকালেও চুক্তিভুক্ত ২৪ ক্রিকেটারের ফরম্যাটে খেলার ভিত্তিতে ১৫-৩৫ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তিনি বলেন বলেন, ‘আমরা তিনটি ফরম্যাটেই করেছি। যে বেশি ফরম্যাটে খেলবে সে বেশি টাকা পাবে। এই সুযোগটা আমরা তাদের দিয়েছি। যতগুলা ক্যাটাগরি আছে সেখানে আমরা ১৫-৩৫ শতাংশ বাড়িয়েছি।’
গত বছরের চুক্তিতে প্রথমবারের মতো আলাদা করে লাল ও সাদা বলের চুক্তি করেছিল বিসিবি। এবার আরেকধাপ এগিয়ে প্রথমবারের মতো তিন সংস্করণেই ভিন্ন ভিন্ন চুক্তি করেছে বোর্ড। পাঁচটি ভাগে ভাগ করে মোট ২৪ জন ক্রিকেটারকে আওতাভুক্ত করা হয়েছে এবারের কেন্দ্রীয় চুক্তিতে। এবার অবশ্য চুক্তিতে খেলোয়াড় সংখ্যাও বাড়িয়েছে বিসিবি। গত বছরের চুক্তিতে ছিল ১৭ জন ক্রিকেটার।
আকরাম বলেন, ‘সাধারণত আমরা ১৬-১৭ জন খেলোয়াড় রাখি কিন্তু এবার কোভিড পরিস্থিতির কারণে তাদের অণুপ্রাণিত করছি। খেলোয়াড়রা যদি ভালো খেলে তাহলে অর্থনৈতিকভাবে আরও সহযোগিতা পাবে।’
চলতি বছরের মে মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। পুরোনো চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসান। তিন ফরম্যাটেই ফিরেছেন তাসকিন, শরিফুল ও সাকিব আল হাসান (নিষেধাজ্ঞার কারণে চুক্তির বাইরে ছিলেন তিনি)। এবারও কোনো চুক্তিতে নেই মোসাদ্দেক হোসেন ও রুবেল হোসেন।
প্রীতি / প্রীতি
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি