তাড়াশে সদর ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন ডা. আমিনুল ইসলাম
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের প্রশাসক হিসেবে দাপ্তরিক কাজকর্ম ও দায়িত্ব বুঝে নিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম। ৮ ডিসেম্বর রবিবার সকালে তাড়াশ ৬ নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মহব্বত হোসেন তালুকদার নিয়োগকৃত প্রশাসক ডা. আমিনুল ইসলামকে দাপ্তরিক কাজকর্ম ও দায়িত্ব বুঝে দেন। পরে ইউনিয়ন পরিষদে কর্মরত সকলে প্রশাসককে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আজিজ, তাড়াশ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আক্তার হোসেন, ইউপি সদস্য সোলায়মান হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, প্রচার ও প্রকাশক মহররম আলী প্রমূখ।
উল্লেখ্য, ৫ই আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের মূখে স্বৈরাচারী আ’লীগ সরকারের পতনের পর নানা কারণে দীর্ঘ সময় সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আকতার হোসেন অনুপস্থিত থাকায় ওই ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তা ডা. আমিনুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাকে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনা সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সেই প্রেক্ষিতে সদর ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও দাপ্তরিক কাজকর্ম বুঝে নেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied