ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশকে ধসিয়ে যা বললেন রাদারফোর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ১২:৪৯

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ব্যাট হাতে টাইগার বোলারদের রীতিমতো শাসন করেছেন ক্যারিবিয়ান ব্যাটাররা। এদিন ৮০ বলে ১১৩ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শারেফানে রাদারফোর্ড।

সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাদারফোর্ড বলেন, ‘দারুণ (লাগছে)। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এমন একটি দিনের জন্য। বেশ ভালো একটি দিন ছিল আমাদের জন্য। অবশ্যই প্রথম সেঞ্চুরি পাওয়াটা দারুণ অনুভূতি। এসবের জন্যই আমরা ক্রিকেট খেলি। আমি খুশি যে আমি দলের জন্য আজকে কিছু করতে পেরেছি।’

রাদারফোর্ড আরও বলেন, ‘কোনো জায়গাই কঠিন ছিল না। শেষ দিকে আমি বল থেকে চোখ সরিয়ে নেওয়ার কারণে আউট হলাম। এটা খেলারই অংশ। আমাকে আরও বেশি মনযোগী হতে হবে। দলের জন্য রান করতে পেরেছি দিনশেষে, ফলে আমি খুশি। শুরুতে কিছুটা কঠিন ছিল। তবে উইকেট পরে ভালো হয়েছে। ফলে আমি শুরুতে নিজেকে কিছুটা সময় দিতে চেয়েছি। শুরুতে সময় নিলেও পরে তা পুষিয়ে দিতে পারব আমি। অধিনায়কের সাথেও এমন কথা হয়েছে। সেও বলেছে পরে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকবে।’

বাংলাদেশের রান কম করেছে কি না প্রশ্নে রাদারফোর্ড বলেন, ‘আসলে আমরা ভালো বল করেছি মনে হয়। তারাও ভালো ব্যাট করেছে। তবে শেষ দিকে আমরা তাদের রানের লাগাম টেনে ধরেছি। এটাই আমাদের প্ল্যান থাকে যতটা কম রানে আটকে রাখা যায়। বোলারদের জন্য ভালো ব্যাপার ছিল, আমাদেরও জন্য। (পরের ম্যাচের আগে) রিকভার করার চেষ্টা থাকবে। আমরা চাইব ভালোভাবে ফিরে এসে আজ যা করেছি তা আবারও করে দেখাতে।'

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা