নাটকীয় হারে হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশর পুঁজিটা যুতসই হয়নি। বাংলাদেশের নারীদের দেওয়া ১২৪ রানের লক্ষ্য তবুও কঠিন হয়ে দাঁড়িয়েছিল আইরিশদের জন্য। শেষ ওভারে ম্যাচ জিততে ১৫ রান করতে হতো সফরকারীদের। সেই কঠিন কাজটাও অতি সহজে করে ফেলেছে আইরিশরা।
১ বল বাকি থাকতে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। বাংলাদেশকে হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। আর তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সিলেটে বাংলাদেশকে লজ্জা থেকে বাঁচানোর দায়িত্বটা বর্তে ছিল স্বর্ণা আক্তারের কাঁধে। ২০তম ওভারের প্রথম বলে আর্লেনা কেলিকে ফিরিয়ে সেই স্বপ্ন আরও বাস্তবে রূপ দিয়েছিলেন তিনি। তবে এরপরপরই সব উলট পালট।
বাংলাদেশের নাকের ঢগা থেকে ম্যাচটা কেড়ে নেয় ডেলানি। দ্বিতীয় বলে ডাবল নেওয়ার পর পরের তিন বলে তিনটি চার হাঁকিয়েছেন তিনি। আর তাতেই লেখা হয়ে যায় বাংলাদেশের হার। ১ বল আগেই ম্যাচ জিতে যায় আয়ারল্যান্ড। আইরিশদের জয়ের অন্যতম নায়ক লউরা ডেলানি। ৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি।
এর আগে, হোয়াইটওয়াশ এড়াতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ১৩ ওভারে ১ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০০ রান তুলেছিল বাংলাদেশ। স্বপ্ন দেখছিল দারুণ কিছুর। কিন্তু এরপরপরই ছন্দপতন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে ১২৩ রানে।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি