ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস উদযাপন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৩:৫৯

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা"এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে নাগরপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি  রামেন্দ্র সুন্দর বোস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদুন নাহার ভূঁইয়ার সঞ্চালনায় দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আঃ মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার গণমাধ্যম কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী প্রমুখ।

উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালে এ দিনকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদ্‌যাপিত হচ্ছে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত