রূপগঞ্জে গৃহবধুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুরাইয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নেশাখোর স্বামীসহ তার মাদকখোর সহযোগীরা জড়িত বলে স্থানীয়রা ধারণা করছেন। বুধবার (১ সেপ্টেম্বর) মধ্যেরাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হালুয়ারটেক এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা । বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত সুরাইয়া আক্তার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বাহাদুর সাদি এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে সুরাইয়া আক্তারের সঙ্গে রূপগঞ্জ উপজেলার বিরাব এলাকার মৃত জালাল মিয়ার ছেলে অহিদ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী ইন্সপায়ার গ্রুপের ম্যানেজিং ডায়েরক্টর তারিকুল ইসলাম মোগলের কেন্দুয়া হালুয়ারটেক এলাকার ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। সুরাইয়ার স্বামী অহিদ একজন মাদকসেবী। এছাড়া প্রায় সময়ই অহিদ তার মাদকাসক্ত সহযোগীদের দিয়ে সুরাইয়ার সঙ্গে অসামাজিক কাজ করানোর চেষ্টা করত। এতে সুরাইয়া সব সময় প্রতিবাদ করত। এ নিয়ে বেশ কয়েকবার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনাও ঘটে। মাদকসেবী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করার সাহসটুকু পায়নি।
এছাড়া কেন্দুয়া বটতলাসহ আশপাশের এলাকায় প্রকাশ্যে দিবালোকে মাদকখোররা মাদক সেবন করে মাতাল হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে নানা অপরাধমুলক কর্মকাণ্ড করে আসছিল। বুধবার রাতে মাদক সেবনের টাকার জন্য স্বামী অহিদ তার স্ত্রী সুরাইয়া আক্তারকে চাপ প্রয়োগ করে। টাকা দিতে অস্বীকার করলে মারধর করে ঘর থেকে বের হয়ে যায়। পরে মধ্যরাতে মাদকখোর অহিদসহ তার কয়েকজন সহযোগী ঘরে প্রবেশ করে।
স্থানীয়দের ধারনা, নেশাখোর স্বামীর সহযোগিতায় মাদকখোররাই গৃহবধূ সুরাইয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে গেছে । পলাতক স্বামীসহ স্থানীয় মাদকখোরদের গ্রেফতার করলেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রাতের যে কোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পলাতক অহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করলেই সকল রহস্য বেরিয়ে আসবে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত ঘটনা বলতে পারব।
জামান / জামান
নওগাঁয় রশি টানিয়ে ডাকাতি; ২৪ ঘণ্টার মধ্যে ৪ডাকাত গ্রেপ্তার
বান্দরবান রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা
চাঁদপুরে নারীর পেটের ৮ কেজি ওজনের টিউমার অপসারণ
মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা
নন্দীগ্রামে মসজিদ মন্দির উন্নয়নে দুই কোটি ষোল লক্ষ টাকা বাজেট প্রস্তাব
সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন
বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো
পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক
অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন
মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন
যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে