ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ধামইরহাটে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৪:২২

নওগাঁর ধামইরহাটে দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই দিবস পালিত হয়।

দিবসের কার্যক্রমের অংশ হিসেবে ৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন। দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, এস আই শফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাজদা, দূর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি প্রফেসর ফরিদুজ্জামান প্রমূখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আমাদের কর্মকাণ্ড থেকে শিশুরা শিক্ষা গ্রহণ করে, নিজেদের পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং দূর্নীতির বিরুদ্ধে শিশুদেরকে না বলা শেখাতে হবে।’ আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের সমর্থনে উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

T.A.S / T.A.S

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি

​রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে