দশমিনায় ৫ হাজার তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন
পটুয়াখালীর দশমিনায় মুজিব শতবর্ষে বজ্রপাতে প্রাণহানি কমাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি-২০২১-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৩নং বেতাগী সানকিপুর ইউনিয়নের চরমাছুয়াখালী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের একটি কাঁচা রাস্তার উভয় পাশে তালবীজ বপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন।
উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল কাইয়ূম, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহিবুল আলম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহমেদ জানান, বজ্রপাত ও প্রাকৃতিক প্রতিকূলতা থেকে প্রাণিকূলকে রক্ষায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলায় ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত প্রতিরোধসহ প্রাণহানি কমাতে তালগাছ সহায়ক ভূমিকা পালন করে। এজন্য সরকার বেশি করে তালগাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এ বছর উপজেলায় ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছি।
জামান / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন