শরণখোলায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত
শরণখোলায় সোমবার দুপুরে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার দুপুরে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মিলনায়তনে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আব্দুল জলীল আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, দুপ্রক সেক্রেটারী বদিউজ্জামান বাদল প্রমূখ। এর আগে দুর্ণীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ও বেলুন ফেষ্টুন ওড়ানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ