সিংগাইরে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনাসভা
মানিকগঞ্জের সিংগাইরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এদিন পৌর শহরের ভাষা শহীদ রফিক সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে "দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মো: ইউনুছের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: কামরুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথির বক্তব্যদেন পুলিশ পরিদর্শক (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র মালোর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার আব্দুল ছালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরসহ-সভাপতি অ্যাডভোকেট ইতিরানী সাহা, সাবেক সাধারণ সম্পাদক বেণী মাদব সরকার, সদস্য আবুবকর সিদ্দিকী, সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মীম আলম প্রমূখ।
এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মঞ্জুরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হারুন অর রশিদ, এনামুল হক, রেখা রানী সরকার ও সাংবাদিক জসিম উদ্দীন সরকারসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সরকারি কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়