শাহজাদপুরে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম সাকলায়েন এর সভাপতিত্বে ও অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। এতে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদৎ হোসেন, সমাজ সেবা অফিসার মকবুল হোসেন, অধ্যক্ষ রুহুল আমিন, অধ্যক্ষ আব্দুল মতিন, অধ্যক্ষ মোজাম্মেল হক, সাংবাদিক সাগর বসাক, আব্দুল কুদ্দুস প্রমুখ। শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদ বিতরন করা হয়।
T.A.S / T.A.S
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন