ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বশেমুরকৃবি'তে সীড টেকনোলজি কোর্সের প্রশিক্ষণ উদ্বোধন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৯-১২-২০২৪ বিকাল ৫:৫০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) তিন মাসব্যাপী সীড টেকনোলজির উপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের আন্তর্জাতিক কনফারেন্স কমপ্লেক্সে এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, বিএডিসি’র মেম্বার ডিরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান এবং রিসার্চ সেলের চিফ কো-অর্ডিনেটর ড. মোঃ নাজমুল ইসলাম।

বশেমুরকৃবি’র পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলামের সঞ্চালনায় এবং প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ গোলাম রসুল, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ সাইফুল আলমসহ অন্যান্য ডিন ও পরিচালকবৃন্দ। 

এ কোর্সের প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটসহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বীজ প্রত্যয়ন এজেন্সি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং লাল তীর থেকে আগত ২০ জন বৈজ্ঞানিক কর্মকর্তা। 

অনুষ্ঠানে প্রশিক্ষক প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিএডিসি, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বীজ প্রত্যয়ন এজেন্সি এবং বিভিন্ন বীজ কোম্পানির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ। তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার জন্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণাগার ও মাঠ পরিদর্শন করবেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কৃষিপ্রধান এ দেশকে আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে গুণগত বীজ উৎপাদনের বিকল্প নেই। যথাযথ সমন্বয়ের মাধ্যমে দেশেই বীজ উৎপাদন করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানীর উপর বিশেষ গুরুত্বারোপ করেন এ বিজ্ঞানী ও কৃষিবিদ।

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত