জুলাই গণহত্যা সমর্থন করায় জবি অধ্যাপককে অবাঞ্ছিত ঘোষণা
জুলাই গণহত্যা সমর্থন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমানকে ইতিহাস বিভাগে অবাঞ্চিত ঘোষণা করেছে বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সোমবার (৯ ডিসেম্বর) সাধারণ শিক্ষার্থীদের একাংশ চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে ও বিভাগে ব্যানার লাগিয়ে দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান জুলাই গণহত্যার অন্যতম সমর্থনকারী। এছাড়া তার বিরুদ্ধে অতীতে শিক্ষার্থীদের হয়রানি করার অভিযোগও রয়েছে। তারা জানান, মুর্শিদা বিনতে রহমান ক্লাসে আওয়ামী লীগ বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করতো।
শিক্ষার্থীরা ব্যানারে উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণহত্যার সমর্থনকারী ইতিহাস বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. মুর্শিদা বিনতে রহমান; যিনি ফ্যাসিস্ট হাসিনার দোসর মুনতাসীর মামুন এবং শাহরিয়ার কবিরের অনুসারী। তিনি জুলাই বিপ্লবের সময় গণহত্যার দায় ছাত্রদের নিতে হবে বলে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার অফিসে এখনো শেখ মুজিবুর রহমানের ছবি রেখেছেন এবং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট হাসিনার পক্ষে নিয়মিত কথা বলেন। জুলাই বিপ্লবের সরাসরি বিপক্ষে থাকা স্বৈরাচারী হাসিনার দোসর ড. মুর্শিদা বিনতে রহমানকে ইতিহাস বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
জানা যায়, ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থীদের কয়েকজন ইতিহাস বিভাগে ‘বাংলাদেশে গুমের রাজনীতি: ২০১৯-২০২৪, গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক বিষয়ে এমফিল করতে আবেদন করলে সে বিষয়ে কোন পদক্ষেপ নেননি চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান।
T.A.S / T.A.S
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট