ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সম্পদের পাহাড় গড়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান


বান্দরবান প্রতিনিধি photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ১:৩

বান্দরবানে থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। গত ৫ বছরে উপজেলা চেয়ারম্যান ও ৩ বছরে জেলা পরিষদের সদস্য থাকাকালীন দলীয় ক্ষমতা প্রভাব খাঁটিয়ে অবৈধভাবে পাহাড় কাটা,জমির দখলসহ অবৈধভাবে পাহাড়ের সমান সম্পদের মালিক হয়েছেন বলে খবর পাওয়া গেছে।তিনি থানচি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ।

 উপজেলা চেয়ারম্যান থানচি হেডম্যান পাড়া গ্রামের একটি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে আওয়ামীলিগে যোগদান করেন তিনি। তখন থেকে তাকে আর পিঁছনে ফিরে তাকাতে হয়নি। এ যেন আলাউদ্দিনে চেরাগ পেয়েছেন। এর আগে জেএসএস( জনসংহতি সমিতি) একজন উপজেলা স্বক্রীয় কর্মী ও গুরুত্বপূর্ণ পদ উপজেলা সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্বে ছিলেন বলে জানাগেছে ।

বান্দরবান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ক্যশৈহ্লা এর আস্থাভাজন হয়ে উঠা ও তার ছত্রছায়া হয়ে গত ৮ বছরে নামে বেনামে বৈধ অবৈধ সম্পদের পাহাড় গড়েছে বলে তথ্য পাওয়া গেচ্ছে।

আওয়ামী লীগের দলীয় উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের দুই পদের ক্ষমতা থাকায় অনৈতিকভাবে চাঁন্দাবাজি, বালি,পাথর, পাহাড় কাটা, গাছ কাটাসহ নানান অবৈধ উপায়ের  কাজের গডফাদার এবং অহংকারী দাম্ভিকতা,ক্ষমতা অপব্যবহার চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।  উপজেলা চেয়ারম্যান হিসেবে ৪০ হাজার টাকা সম্মানি ভাতা দিয়ে পাহাড় সমান সম্পদ কিভাবে হলো  সাধারণ জনগনের মুখে প্রশ্ন ও  থানচিবাসী জানতে চেয়েছে ।

সরেজমিনের গিয়ে জানা যায়,থানচি আলিকদম সড়কে ২৮ কিলো নামক স্থানের অংপুং ম্রো ও রুমবেত ম্রো দুই গ্রামের ৮০ পরিবারের বসবাস।  সেখান থেকে ৬০ পরিবারের জন্য  উপকারভোগী দেখিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি কার্যালয় হতে ২০১৭-১৮ সালে  মোট ২৭ লক্ষ টাকার বরাদ্ধ নিয়ে প্রায় ৩০ একর পাহাড়ী জমি অবৈধ উপায়ে দখল করে ঝিঁড়িতে সোলার প্যানেলের  মাধ্যমে মৎস্য চাষের বাঁধ নির্মান করেছেন।  বিভিন্ন  ফলজ্য ও বনজ্য বাগান গড়ে তোলার পর উপকারভোগীদের মাঝে বন্টন করে হস্তান্ত করার  কৃষি বিভাগের প্রকল্পের উল্লেখ করা হলে ও তা করা হয়নি। কৃষি কর্পোরেশনের বরাদ্ধের প্রকল্পের সম্পূর্নভাবে  সাবেক উপজেলার চেয়ারম্যান  থোয়াইহ্লামং মারমা ও তার আপন ছোট ভাই থোয়াইপ্রু অং মারমা অবৈধভাবে দখল করে নিয়েছে। দুই ভাইয়ের অবৈধ দখলকৃত ঔ  জমিটি বর্তমানের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে স্থানীয়রা ধারনা করছেন।

রুমবেত পাড়া, অংপু পাড়াবাসী  সিয়াম ম্রো ও মেনলে ম্রো বলেন, আমাদের গ্রামের হত দরিদ্রদের আত্ব- সামাজিক নিরাপত্তা জন্য বরাদ্ধকৃত সরকারী প্রকল্পের সম্পূর্নভাবে আত্বসাৎ করা হয়েছে। আমরা দু' পাড়াবাসী মিলেও বাঁশের বাগান করেছিলো কিন্তু চেয়ারম্যানের ক্ষমতায় দাপত দেখিয়ে সব নিজেরা দখলে নিয়ে যায়। আমাদের জায়গাগুলো ফিরিয়ে দেযার জন্য সংশ্লিস্ট প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি।

তথ্য অনুসন্ধানের জানাগেছে, থানচি বাজারের ব্যবসায়ী রুপন চৌধুরী নিকট থেকে ২০২০ সালে একটি দোকান প্লট মোট ৬০ লক্ষ টাকা মূল্যে ক্রয় করা হয়েছে। বর্তমানের বাজার মূল্য দেড় কোটি টাকা বলে ধারনা করেছেন অনেকে। রুপন চৌধুরী বলেন, জরুরী টাকার প্রয়োজনে বিক্রি করলাম কিন্তু  ৫ লক্ষ টাকা এখন ও বকেয়া রেখেছে তিনি।

২০২২ সালে থানচি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে  আমতলী পাড়া ১০ শতক পাহাড় জমি ক্রয় করেন, একই বছরের জায়গাটিতে অবৈধভাবে পাহাড় কেটে অন্যত্র মাটি বিক্রি করেন তিনি।  অভিযোগের পর বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের মামলা ও রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে সে জমিটি মূল্য এক কোটি টাকা  হবে বলে ধারনা করেছেন স্থানীয়রা।

বলীপাড়া ইউনিয়নের  বান্দরবান থানচি সড়কের অনিল পাড়া এলাকায়(আইলমারা ঝিঁড়ি) উপর প্রয় ১০একর  উচুঁ জমি ক্রয় করেন তিনি। যা বর্তমানে মূল্য কোটি টাকা কাছাকাছি হবে ধারণা করেছেন অনেকে । এছাড়াও বান্দরবান জেলা সদরে লেমু ঝিঁড়ি বৌদ্ধ বিহারে পাশে রোয়াংছড়ি সড়কে ঠিকাদার রুবেল নিকট থেকে এক কোটি টাকায় ৫০ শতক জায়গা ও  কিনেন তিনি। আর এদিকে বান্দরবানে জেলা সদরে উজানি পাড়া মরহুম খোকন মাস্টার হতে ১০ শতক জায়গা ক্রয় করেন দেড় কোটি টাকা মূল্যে । শহরে  মধ্যম পাড়া বোমান সার্কেলে পাশে ২য় তলায় একটি ফ্লাইট কিনেন ৭০ লক্ষ টাকা মূল্যের।

নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায়, ২০১১ সালে থানচি সদর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিরোধের চেয়ারম্যান পদে প্রতিদন্ডীতা করেছিলেন তিনি। ঐ সময় হলব নামা উল্লেখ করেন তার পরিবারের স্বর্নলংকার, ফার্নিচার,নগদ টাকা, স্থাবর অস্থাবর সম্পদের পরিমান ছিল মাত্র ৬ লক্ষ টাকা। নির্বাচনের বিপুল ভোটের ব্যবধানের মৌজা হেডম্যান মাংসার ম্রো নিকট হেরে যান তিনি।

২০১৪ সালে  স্থানীয় সাংসদ সদস্য বীর বাহাদুরের সাথে আস্থাভাজন করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। ঐ সময় পরিবারের সম্পদের পরিমাণ ৮ লক্ষ টাকা হলবনামা জমা দেন । নির্বাচনে পরাজয় পর স্থানীয় সাংসদ বীর বাহাদুর তাকে পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেন। 

জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর আর্শীবাদ ও আস্থাভাজন হয়ে ২০১৮ সালে  উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেন । ঐ সময় ২০১৪ সালের  সম্পদের পরিমান ৮ লক্ষ থেকে ২০১৮ সালে ৬০ লক্ষের বৃদ্ধি হয়। নির্বাচনের বিজয়ী হওয়ার পর ৫ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রতি মাসের ৪০ হাজার টাকা সম্মানি ভাতা গ্রহন করেন।  ২০২৪ সালে আবার ও উপজেলা পরিষদের নির্বাচনের অংশ নেয়ার জন্য দলীয় মনোনয়ন ও পান তিনি ।  ২০১৮ সালে ৬০ লক্ষ টাকা সম্পদ বেরিয়ে  ১ কোটি ৮৬ লাক্ষ ২৩ হাজার টাকা সম্পদের  পরিমানের জমা দিয়েছে হলবনামা ।

২০২৪ সালে তিন উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হলে তাকে বর্তমান সরকার গত আগস্ট মাসের চেয়ারম্যান পদ থেকে অপসারন করেন। চেয়ারম্যানের পরিবারের তার নিকটতম আত্বীয় নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, তিনি জেলা পরিষদের সদস্য থাকার সময়ের প্রাইভেট গাড়ি ভাড়াসহ পরিবারের  মাসিক খরচ  ৬০ হাজার টাকা ও বেশি খরচ  হয়  বলে দাবী করেন তিনি।

থানচি বাজারে থানচি ভাত ঘর রেস্টুরেন্ট স্বত্ত্বাধীকারী আবদুল কাদের বলেন, আমি সাবেক চেয়ারম্যান থোয়াইহ্লামং এর স্ত্রী হ্লামেচিং নিকট ৫ বছরের ভাড়া নিয়ে হোটেল ব্যবসা করিতেছি। মাস শেষে চেয়ারম্যাসের ছোট ভাই থোয়াইপ্রুঅং আমার থেকে ভাড়া নিয়ে যায়। সাবেক চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমাকে মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগে পাওয়া যায়নি।

T.A.S / T.A.S

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর