ধামরাইয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঢাকার ধামরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব০১৭)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুন) বিকেলে ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে কুশুরা আব্বস আলী উচ্চ বিদ্যালয় মাঠে সুতিপাড়া ইউনিয়ন বনাম কুশুরা ইউনিয়নের মধ্যকার ৫০ মিনিটের খেলাটিতে ১-১ গোলে ড্র হওয়ার পর ট্রাইবিকারের মাধ্যমে ১ গোলের ব্যবধানে বিজয়ী হয় কুশুরা ইউনিয়ন পরিষদ। পরে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ এবং রানার্সআপ দলকে একটি ছোট গোল্ডকাপ পুরস্কার দেয়া হয়।
এ সময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব বীর মুক্তিযুদ্ধ মো. সোহরাব হোসেন।
উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, এমপি সাহেবের পিএস মো. বিল্লাল হোসেন, কুশুরা ইউপি চেয়ারম্যান মো. এনায়েত হোসেন, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা, কুশুরা আব্বস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সেলিম হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা