ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে দু'দিন দেখা নেই সূর্যের বিপাকে শিশু, বয়স্ক অসুস্থ ও নিম্ন আয়ের মানুষ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ৩:২

কুড়িগ্রামের উলিপুরে কুয়াশায় ঢাকা থাকায় বিপাকে পড়েছে বৃদ্ধ, শিশু, অসুস্থ ও নিম্ন আয়ের মানুষ। আঁধার কেটে বেলা বেড়েছে, ঘড়ির কাঁটা পৌঁছে রাত গেছে সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। তবুও বোঝার উপায় নেই দিনের আলো ফুটেছে কিনা। সূর্যের দেখা নাই ঘন কুয়াশায়।

যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছেন। শীতের তীব্রতা যেন কুয়াশার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। কুয়াশা ও শীতকে হার মানাতে বইছে উত্তরের হিমেল শীতল বাতাস। সব মিলিয়ে ঘন কুয়াশা তীব্র শীতের পাশাপাশি শীতল বাতাসে কাহিল হয়ে পড়েছে উপজেলার মানুষজন। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ বের হচ্ছেনা ঘর থেকে। আর এই তীব্র শীতে খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষেরা পড়েছেন বিপাকে। শীতের মাঝেও শত কষ্টে কাটাতে হচ্ছে দিন। শীত নিবারণে সম্বল হিসেবে খড়-কাঠে আগুন জ্বালিয়ে শরীর গরমের চেষ্টা করছেন তাঁরা।

গত সোম ও মঙ্গলবার (৯ ও ১০ ডিসেম্বর) দু'দিন ধরে উলিপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শীতের পাশাপাশি ঘন কুয়াশা ও শীতল বাতাস নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে। তীব্র শীতে উচ্চ ও মধ্যবিত্তদের তেমন অসুবিধা না হলেও বিপাকে পড়তে হয়েছে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের। শীতের মধ্যে শত কষ্ট হলেও পেটের দায়ে ঘর থেকে বের হচ্ছেন কাজের সন্ধানে। এই তীব্র শীতে কষ্ট পেতে হচ্ছে শিশু-বৃদ্ধসহ সব বয়সের মানুষদের।

দিনমজুর উপজেলার ফাঁসিদাহ বাজারের আব্দুল হামিদ, মঞ্জু মিয়া, হাবলু চন্দ্র বলেন, দু'দিন থেকে প্রচন্ড শীত ঠান্ডায় ঘরের বাহিরে যেতে পারছিনা তবুও পেটের দায়ে যেতে হচ্ছে।

কলেজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থী রাকিব, আসাদুল, রিয়াজ, আলামিন ও আব্দুল্লাহ আল বশির বলেন, আমাদের সকালে প্রাইভেট পড়া ও কলেজ যাওয়ার জন্য বাই সাইকেলে করে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয়। দু'দিন ধরে কুয়াশা ও ঠান্ডা পড়েছে বাই সাইকেলে করে যেতে অনেক কষ্ট হচ্ছে। নাক দিয়ে পানি পড়ছে হাত পা বরপের মত হয়ে গেছে। তার পড়েও যেতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ জানান, শীতের কারনে প্রায় প্রতিদিনই সর্দি-কাশি, নিউমোনিয়া, হাঁপানি রোগীর সংখ্যা একটু একটু করে বাড়তে শুরু করেছে। এরমধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। এছাড়া ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে অনেকেই।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রাম জেলার উপর দিয়ে উত্তরের হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা বেশি বিরাজ করছে। কিন্তু উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে অনেক বেশি ঠান্ডা পড়েছে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে মেঘ কেটে গেলে সূর্যের আলো দেখা যাবে। তবে ঠান্ডা দিন দিন বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

T.A.S / T.A.S

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী